স্টার্টঅাপ কাপ বাংলাদেশের সেশন বুট ক্যাম্প অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজনেস মডেলভিত্তিক প্রতিযোিগতা স্টার্টআপ কাপ বাংলাদেশের সেশন বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে৷ ১৫ থেকে ১৭ মে রাজধানীর ধানমন্ডির ২৭-এর ইএমকে সেন্টারে এটি অনুষ্ঠিত হয়৷ তিন দিনব্যাপী এই আয়োজনের লক্ষ্য ছিল বিভিন্ন ধরনের বিজনেস বিল্ডিং ওয়ার্কশপ, মেন্টর ট্রেনিং ও অনুশীলনের মধ্য দিয়ে শীর্ষ ২৫টি প্রতিযোগী দল বাছাই করা৷ বাংলাদেশি ব্যবসা টিকিয়ে রাখার সম্ভাবনা বাড়াতে গত এপ্রিল থেকে আন্তর্জাতিকভাবে আয়োজিত বিজনেস মডেলভিত্তিক প্রতিযোিগতার অংশ হিসেবে বাংলাদেশ স্টার্টআপ কাপ শুরু হয়েছে৷ বিজ্ঞপ্তি৷