স্টিফেন মৃধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালীন ৯ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা স্টিফেন মৃধা (৬৫) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার গভীর রাতে বাগেরহাটের রামপাল উপজেলার ভরসাপুর গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি স্ত্রী এঞ্জেলা মৃধা ও দুই ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বুধবার দুপুরে নিজ বাড়ির আঙ্গিনায় তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বাগেরহাট প্রতিনিধি।