স্টিল ও মেটাল মিলস শ্রমিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রি-রোলিং, স্টিল ও মেটাল শ্রমিকদের উদ্যোগে শ্রমিকদের নিয়োগ, পরিচয় ও সার্ভিস বুক প্রদান, ছাঁটাই, নির্যাতন বন্ধ এবং ন্যায্য মজুরির দাবিতে মানববন্ধন হয়েছে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার সকালে এ মানববন্ধন হয়।
শ্রমিকনেতা এম এ মিল্টনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা ইমাম হোসেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আবু নাইম খান ও সেলিম মাহমুদ, রি-রোলিং মিলস শ্রমিক নেতা দাউদ আলী, এস এম কাদির, ফারুক হোসেন, জামাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে নেতারা বলেন, রি-রোলিং, স্টিল ও মেটাল মিল শ্রমিকেরা ভয়াবহ নির্যাতনের শিকার। তাঁদের নিয়োগ বা পরিচয়পত্র দেওয়া হয় না।