প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকায় কেডিএস স্টিল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ভোর চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর সরওয়ার জাহান জানিয়েছেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে ছয়তলা ভবনটির তিনতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।