প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর মেহের-উন-নেছা বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার দুপুরে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হয়েছে। একজন নির্বাহী হাকিমের নেতৃত্বে তিন সদস্যের স্বাধীন নির্বাচন কমিশনের প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা, ১৫ জন পুলিশ ও আনসার সদস্য এ নির্বাচনে দায়িত্ব পালন করেন। বিকেলে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে রুখসানা ফাতেমা, খাদিজা খাতুন, মীম খাতুন, সাজিনা খাতুন, নূপুর পারভীন, নুর-ই মিনা, সাকী রেজওয়ানাকে বিজয়ী ঘোষণা করা হয়।