স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সারা দেশে ১৮ হাজারের বেশি মাধ্যমিক স্তরের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো স্টুডেন্টস কেবিনেট বা ছাত্র মন্ত্রিপরিষদ নির্বাচন। নির্বাচনের সব দায়িত্বই পালন করেছে শিক্ষার্থীরা। আর ভোটার ছিল ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। কিশোর বয়স থেকে শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করার লক্ষ্যে সরাসরি নির্বাচনের মাধ্যমে ‘স্টুডেন্টস কেবিনেট’ গঠনের এ উদ্যোগ।