স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপক সামসুল ওয়ারেসের যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামসুল ওয়ারেস
সামসুল ওয়ারেস

স্থপতি সামসুল ওয়ারেস স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে পূর্ণকালীন অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন। তিনি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে স্থাপত্য শিক্ষায় অবদানের জন্য আজীবন সম্মাননা অর্জন করেন। তিনি ওই ইনস্টিটিউটে ১৯৯৭-১৯৯৯ এবং ১৯৯৫-১৯৯৭ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে দীর্ঘদিন স্থাপত্য বিভাগে অধ্যাপনার দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।