প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে গত শনিবার আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের ১০৫টি দলের প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা এস এম এ ফায়েজ। বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদের নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল বিচারকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে বুয়েট রায়ো, ডিইউ সেন্সরস ও এনএসইউ কুকিমন্সটার। সেরা সাতটি দলকে সমাপনী অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি এ এম শামীম। বিজ্ঞপ্তি