স্টেট ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আয়োজিত ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম শনিবার অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় এসইউবির উপাচার্য ইফতেখার গণি চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসইউবির বোর্ড অব ট্রাস্ট্রির সভাপতি এ এম শামীম। কর্মশালায় বোর্ড অব ট্রাস্ট্রির সহসভাপতি মাহবুবুর রহমান, রেজিস্ট্রার ওয়াই এ এম একরাম উদ-দৌলা, এসইউবির উপদেষ্টা এস এম এ ফায়েজ; জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা রোবায়েত ফেরদৌসসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশ নেন।
এসইউবিতে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পাঠদানের মানোন্নয়নে গৃহীত দীর্ঘমেয়াদি পদক্ষেপের অংশ হিসেবে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান কৌশল সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেজিস্ট্রার খন্দকার জহিরুল আলম, ট্রেজারার এম শাহজাহান, আর্কিটেকচার বিভাগের প্রধান সাজ্জাদ উর রশিদ, বিজনেস স্টাডিজের বিভাগের প্রধান কামরুজ্জামান, আইন বিভাগের প্রধান জিনাত আমিন; জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সমন্বয়ক সজীব সরকার, বিজনেস স্টাডিজের বিভাগের নিপা সাহা প্রমুখ।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। বিজ্ঞপ্তি।