স্টেট ইউনিভার্সিটিতে বাজেট আলোচনায় অর্থ প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে গত বুধবার এক উন্মুক্ত আলোচনা সভা ও প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)। রাজধানীর কলাবাগানে এসইউবির মিলনায়তন ‘স্কলার্স ইন’-এ এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন এসইউবির ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট এ এম শামীম। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল। এ ছাড়া সভায় এসইউবির ভারপ্রাপ্ত উপাচার্য এম শাহজাহান, ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অতিথিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি