স্টেট ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন ১৬ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) চতুর্থ সমাবর্তন হবে ১৬ মার্চ। এ সমাবর্তনের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উত্তীর্ণ ১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী তাঁদের ডিগ্রি অর্জন করবেন।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করবেন। সমাবর্তন বক্তব্য দেবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
এসইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও হেলথ সায়েন্স ফ্যাকাল্টির অধীনে নয়টি বিভাগের শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হবে। ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে এ সমাবর্তনে চ্যান্সেলরস অ্যাওয়ার্ডের জন্যে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জায়েরা ইসলাম। ১৫ জন পাবেন ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড। ডিনস অ্যাওয়ার্ড পাবেন ৩৫ জন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ অনুষ্ঠান হবে।