স্টেট ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সমাবর্তনে বিভিন্ন বিভাগের এক হাজারের ওপর শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এ সময় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন
শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ বলেন, ভবিষ্যতে অনেক বাধা-বিপত্তি আসবে। এসব বাধা পেরিয়ে শিক্ষার্থীদের সফলতা অর্জন করতে হবে।
এ সময় নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের অভিনন্দিত করেন এবং তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য দিকনির্দেশনা দেন। বিজ্ঞপ্তি।