স্টেডিয়াম থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগীয় স্টেডিয়ামের দর্শক গ্যালারিতে বসে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা দেখছিলেন ডাকাতি মামলার আসামি শাহেদ আহমদ (২৭)। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। মৌলভীবাজারের বাসিন্দা শাহেদের বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় ডাকাতি মামলা আছে। মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) এজাজ আহমদ আসামি শাহেদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।