প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের চুক্তিভিত্তিক সেই স্টেশনমাস্টার শফিউর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত শুক্রবার তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
গত বৃহস্পতিবার প্রথম আলোর বিশাল বাংলায় ‘একই লাইনে দুটি ট্রেন, অল্পের জন্য রক্ষা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ ওই স্টেশন মাস্টারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ট্রাফিক সুপারিনটেনডেন্ট (ডিটিএস) মোস্তাফিজুর রহমান।