স্টেশনমাস্টারসহ দুজন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফৌজদারহাট ও পাহাড়তলী এলাকায় একই দিনে পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে গতকাল বৃহস্পতিবার একজন স্টেশনমাস্টার এবং ট্রেন নিয়ন্ত্রককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন ফৌজদারহাট রেলওয়ে স্টেশনের মাস্টার সঞ্জিব দাশ ও পাহাড়তলী স্টেশনের ট্রেন নিয়ন্ত্রক (কন্ট্রোলার) শহীদুল আনোয়ার।
গত বুধবার ফৌজদারহাট ও পাহাড়তলী এলাকায় ওই ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ১০ ঘণ্টা ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। দুর্ঘটনার পর রেলওয়ে গঠিত তদন্ত কমিটি ওই দুজনের দায়িত্ব পালনে অবহেলার সত্যতা পায়।