স্ট্যানচার্ট ও ফিন্যানশিয়াল এক্সপ্রেস সিএসআর পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ফিন্যানশিয়াল এক্সপ্রেস সিএসআর পুরস্কার’ দেওয়া হয়েছে গতকাল রাতে। এবার এ পুরস্কার পেয়েছে রেনাটা লিমিটেড, ডিবিএল গ্রুপ ও নেসলে বাংলাদেশ।রাজধানীর একটি হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, ফিন্যানশিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককাবে প্রমুখ উপস্থিত ছিলেন। এই নিয়ে চতুর্থবারের মতো এ পুরস্কার দেওয়া হলো। বিজ্ঞপ্তি।