স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এইচ টি এম কাদের নেওয়াজ। সাধারণ সভায় কোম্পানির পরিচালক মাহমুদা বেগম, হোসনে আরা বেগম, হাসনাত মোশাররফ, ফাহিম মোশাররফ, মো. কায়সার আহমেদ, শফিকুল হক তালুকদার ও মো. খালিদ হুসাইন খান এবং ব্যবস্থাপনা পরিচালক অমর কৃষ্ণ সাহাসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. কাউছার মুন্সী। বিজ্ঞপ্তি।