স্ট্যান্ডার্ড গার্মেন্টস পোড়ানোর তদন্ত দাবি ড. কামালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড গার্মেন্টস ফ্যাক্টরি পুড়িয়ে ধ্বংস করার ঘটনা তদন্ত করার দাবি করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশেরও দাবি করেন তিনি।
গতকাল রোববার এক বিবৃতিতে ড. কামাল বলেন, কেবল স্ট্যান্ডার্ড নয়, অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানেও পর্যাপ্ত নিরাপত্তা দিতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়ে চলছে। এসব ধ্বংসাত্মক কাজ কে করেছে, তা জনগণ জানতে চায়।
কারখানাটি পুড়িয়ে ফেলায় প্রায় ১৮ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলে বিবৃতিতে দাবি করা হয়। ড. কামাল বলেন, অর্থনীতিকে রক্ষা ও বিকাশের স্বার্থে সকল প্রকার ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করার জন্য বারবার দাবি করা সত্ত্বেও কোনো অগ্রগতি লক্ষ করা যায়নি। বিজ্ঞপ্তি।