স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং দেশের অন্যতম ক্ষুদ্রঋণ সংস্থা আশার মধ্যে সম্প্রতি ১০০ কোটি টাকার ক্ষুদ্রঋণবিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই তহবিল আশা সারা দেশে তাদের ৬০ হাজার ঋণগ্রহীতা এবং তাদের পরিবারের জন্য ব্যবহার করবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিম ম্যাককেইব বলেন, ‘এটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সমগ্র এশিয়া এবং আফ্রিকাতে ক্ষুদ্রঋণসুবিধা প্রদানের লক্ষ্যে গ্লোবাল ইনিশিয়েটিভের একটি অংশ, যা এই অঞ্চলের দরিদ্রতম মানুষের সাহায্যার্থে কাজে আসবে।’স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব অরিজিনেশন অ্যান্ড ক্লায়েন্ট কভারেজ আবরার এ আনোয়ার এবং আশার সভাপতি মো. শফিকুল হক চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।