স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও একমি ফার্মার মধ্যে ঋণচুক্তি সই
একমি স্পেশালাইজড ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ৯২ কোটি টাকার সিন্ডিকেটেড টার্ম লোন দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। নতুন পণ্য উৎপাদনের জন্য প্রকল্প সম্প্রসারণের উদ্দেশ্যে এ সুবিধা দেওয়া হচ্ছে।সম্প্রতি ঢাকার একটি হোটেলে প্রধান আয়োজক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং সহযোগী আয়োজক হিসেবে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে একমি ফার্মাসিউটিক্যালসের এ চুক্তি স্বাক্ষর হয়। অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো: এবি ব্যাংক লিমিটেড, ব্যাংক আল-ফালাহ্ লিমিটেড, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি, ঢাকা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এ চুক্তির এজেন্ট হিসেবেও ভূমিকা পালন করছে।অনুষ্ঠানে একমি স্পেশালাইজড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আবরার আনোয়ার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।