স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ‘ব্যাংক অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ চলতি বছরের ব্যাংকার্স অ্যাওয়ার্ড ‘ব্যাংক অব দ্য ইয়ার’-এ ভূষিত হয়েছে। সম্প্রতি লন্ডনের ইন্টারন্যাশনাল পার্ক লেন হোটেলে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে বাংলাদেশে এই ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিন ম্যাককেইবের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ চলতি বছরে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক কোনো পুরস্কার পেল। এ বছর অর্জিত অন্য পুরস্কার দুটি হলো—দ্য এশিয়ান ব্যাংকের বেস্ট রিটেইল ব্যাংক ইন বাংলাদেশ এবং ফিন্যান্স এশিয়ার বেস্ট কমার্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ। বিজ্ঞপ্তি।