স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সম্প্রতি ব্যাংকটির সঙ্গে সাকিবের চুক্তি হয়েছে। এর ফলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এখন থেকে সাকিবের মাধ্যমে তাদের বিপণন প্রচারণা চালাতে পারবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রোডাক্টস অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্টের জেনারেল ম্যানেজার তারেক রিয়াজ খান বলেন, ‘সাকিবের মতো একজন অলরাউন্ডার ক্রিকেটারের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।’অনুষ্ঠানে সাকিব বলেন, ‘বাংলাদেশে শীর্ষস্থানীয় এই আন্তর্জাতিক ব্যাংকটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি অত্যন্ত উল্লসিত।’চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিংয়ের জেনারেল ম্যানেজার এ এন এম মাহফুজ, মার্কেটিং অ্যান্ড সার্ভিস কোয়ালিটি জেনারেল ম্যানেজার মো. মাহিউল ইসলাম, নিউ বিজনেসের জেনারেল ম্যানেজার এম মুশফিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।