স্ট্যান্ডার্ড ব্যাংক ও আইডিএলসির চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সম্প্রতি ব্যাসেল-৩-এর আলোকে টায়ার-২ ক্যাপিটালের আওতায় ৪০০ কোটি টাকার ‘স্ট্যান্ডার্ড ব্যাংক কুপন বিয়ারিং নন-কনভারটেবল সাব-অর্ডিনেটেড ডেট’ ইস্যুর জন্য আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. নাজমুস সালেহিন এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ খান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। উল্লেখ্য, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড লিড অ্যারেঞ্জার হিসেবে ওই বন্ড ইস্যু প্রক্রিয়া সম্পাদন করবে। বিজ্ঞপ্তি