স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি হলেন নাজমুস সালেহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুস সালেহীন
নাজমুস সালেহীন

বিশিষ্ট ব্যাংকার মো. নাজমুস সালেহীন স্ট্যান্ডার্ড ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি একই ব্যাংকে তিন বছর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ৩৪ বছর ধরে তিনি ব্যাংকিং সেক্টরে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাসের পর সালেহীন ১৯৭৯ সালে সোনালী ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।