স্ট্যান্ডার্ড ব্যাংকের ছয় কর্মকর্তাকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেবিট কার্ড জালিয়াতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য স্ট্যান্ডার্ড ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মশিউর রহমান তাঁদের এ বিষয়ে নোটিশ পাঠিয়েছেন।

এই ছয়জনকে ২২ অক্টোবর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির থাকতে বলা হয়েছে বলে মশিউর রহমান জানিয়েছেন।

যাঁদের নামে নোটিশ পাঠানো হয়েছে তাঁরা হলেন ব্যাংকটির প্রধান শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এইচ এম মঞ্জুর কাদের খান, রাজধানীর মোহাম্মদপুর শাখার ফার্স্ট অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জোয়ারদার ইলিয়াস রহমান, একই শাখার কর্মকর্তা শামীম আরা তানিয়া, প্রধান কার্যালয়ের কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র সরকার, আইসিসিডি শাখার অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম অলিউল হাসান ও সিনিয়র অফিসার এস তানজীম হামিদ।