স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্যদের সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ১৯৭তম সভা রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ সভাপতিত্ব করেন।সভায় ব্যাংকের বিনিয়োগ, আমানত সংগ্রহ, শিল্প, বাণিজ্য, আমদানি-রপ্তানি ব্যবসায় ঋণ ও অগ্রিম মঞ্জুরি, অর্থ বিনিয়োগের নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ চৌধুরী ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।