স্তন ক্যানসার নিয়ে আহছানিয়া মিশনের বিভিন্ন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘স্তন ক্যানসার সচেতনতা মাস’ পালন করছে মিরপুরের আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। ১ অক্টোবর থেকে এ কর্মসূচি শুরু হয়। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ রাজধানীর মিরপুর ১৩ নম্বরে ন্যাম কোয়ার্টারের পূর্ব পাশে হাসপাতালটির পুরাতন ভবন এবং উত্তরা তিন নম্বর সেক্টরের তিন নম্বর প্লটে নতুন ভবনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিনা মূল্যে পরামর্শ সেবা প্রদান, প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেবা প্রদান ও স্বল্পমূল্যে স্তন টিউমারের অস্ত্রোপচার। এ ছাড়া অস্ত্রোপচার, মেমোগ্রাফি, আলট্রাসনোগ্রাফি, এফএনসি, বায়োপসি, ব্রেস্টি স্কিনিংসহ সব ধরনের পরীক্ষার ওপর শতকরা ৩০ ভাগ ছাড় দেওয়া হবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ কর্মসূচি চলবে। বিজ্ঞপ্তি।