প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতালের আয়োজনে গতকাল শনিবার দিনাজপুরে স্তন ক্যানসার সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে সকালে খুরশীদ জাহান হক হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে হাসপাতালের সুপারিনটেনডেন্ট সুধা রঞ্জন রায় বলেন, নারীদের মাসিক শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে স্তন পরীক্ষা করা সবচেয়ে নিরাপদ। সচেতনতাই ভয়াবহ এ রোগ থেকে মুক্তির একমাত্র উপায়। সভা শেষে হাসপাতালের সামনে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে মানববন্ধন করা হয়।