স্তূপে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং ফ্লাইওভারের নিচে পরিত্যক্ত মালামালের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল পৌনে সাতটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মালেক জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে বন্দর ও ইপিজেড ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়। সকাল সোয়া ১০টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। পরিত্যক্ত মালামালের মালিক মো. হোসেন। আগুনে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।