স্ত্রী অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বর্ণমালা এলাকায় গতকাল শুক্রবার সকালে সুমি আক্তার (২০) নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন। অভিযোগ উঠেছে, যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর স্বামী মো. স্বপন মিয়া ও শাশুড়ি আয়েশা বেগম নির্যাতনের একপর্যায়ে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সুমির শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। আগুনে সুমির খাদ্যনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।