স্ত্রী ও ছেলে তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ব্যবসায়ী বেলাল হোসেনকে তিন টুকরো করে খুনের ঘটনায় তাঁর স্ত্রী সুফিয়া বেগম ও ছেলে আসিফ ইকবালকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রংপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালত গতকাল বৃহস্পতিবার এ রিমান্ড মঞ্জুর করেন। রংপুর শহরের মাহিগঞ্জের ব্যবসায়ী বেলাল হোসেনকে (৫০) গত সোমবার রাতে হত্যা করা হয়। এরপর বেলালের লাশ তিন টুকরো করে বস্তায় ভরে গুম করার সময় তাঁর স্ত্রী সুফিয়া বেগম জনতার হাতে ধরা পড়েন।