স্ত্রী ও ছোট ভাইয়ের দায় স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় গলা কেটে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় তাঁর ভাই ও স্ত্রী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
গত মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব গহিরা এলাকায় আবুল হাশেম নামের ওই ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ তাঁর ভাই ও স্ত্রীকে আটক করে।
আনোয়ারা থানার এসআই নিমাই চন্দ্র পাল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় হাশেমের ছোট ভাই আবুল কাশেম ও স্ত্রী রেহানা আকতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে আবুল কাশেম বলেন, ভাবির সঙ্গে সম্পর্ক থাকায় তাঁরা দুজনে মিলে ভাইকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার রাতে শৌচাগারে যাওয়ার কথা বলে ভাবি ভাইকে ঘর থেকে বের করে আনেন। এ সময় ভাবি শৌচাগারে প্রবেশ করলে তিনি চাকু দিয়ে গলা কেটে ভাইকে হত্যা করেন। রেহানা আকতারও একই ধরনের স্বীকারোক্তি দেন।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ দুই আসামির জবানবন্দি দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।