স্ত্রী ও তাঁর সাবেক স্বামীর ১৬৪ ধারায় জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের সালনায় তৈরি পোশাক কারখানার শ্রমিক ইয়াছিন চৌধুরী (৩৮) হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তাঁর স্ত্রী রূপালী বেগম (৩০) ও স্ত্রীর সাবেক স্বামী মো. শাহজাহান (৩৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আশরাফুল আলমের আদালতে আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় এই জবানবন্দি দেন। গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।ইয়াছিন চৌধুরী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম গতকাল দুই আসামিকে আদালতে সোপর্দ করে তাঁদের কাছ থেকে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের আবেদন করেন। জবানবন্দি শেষে আদালত আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জয়দেবপুর থানার পুলিশ গত মঙ্গলবার সকালে রূপালী বেগম ও মো. শাহজাহানকে সালনা এলাকা থেকে গ্রেপ্তার করে।২০ অক্টোবর মধ্যরাতে নিজ ঘরের বিছানায় ইয়াছিনকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে লাশ পার্শ্ববর্তী বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। হত্যাকাণ্ডের ব্যাপারে নিহত ইয়াছিনের বড় ভাই সুলতান চৌধুরী বাদী হয়ে থানায় মামলা করেন।