স্ত্রী ও মেয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় শিশুকন্যা ও স্ত্রীকে হত্যার মামলায় ফোরকান প্যাদা নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার বরগুনার জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম এ রায় দেন। ফোরকান প্যাদা আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের হামেদ প্যাদার ছেলে।মামলা থেকে জানা যায়, ২০০৫ সালের ১৬ মার্চ রাতে ফোরকান তাঁর স্ত্রী লালবানু ও ১০ বছরের মেয়ে লাকী আক্তারকে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার পরদিন ফোরকান বাদী হয়ে স্থানীয়ভাবে তাঁর কয়েকজন প্রতিপক্ষকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। কিন্তু তদন্তে ফোরকান নিজেই হত্যা করেছেন বলে প্রমাণিত হয়।