স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে মহিত শেখ (৪৭) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান এ আদেশ দেন।
মৃত্যুদণ্ড পাওয়া মহিত শেখের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়৷ হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক রয়েছেন৷
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৩ অক্টোবর কচুয়ার চরকাঠি গ্রামের মহিত শেখের বাড়িতে তাঁর শ্যালিকার মেয়ে বেড়াতে আসেন। রাতে খাওয়া-দাওয়া শেষে মহিতের স্ত্রী সাফিয়া বেগম (৩০) তাঁর দুই ছেলেমেয়ে ও বেড়াতে আসা বোনের মেয়েকে নিয়ে ঘুমাতে যান। ঘরে জায়গা না হওয়ায় মহিত রান্নাঘরে ঘুমাতে যান। এর কিছুক্ষণ পর মহিত স্ত্রী সাফিয়াকে নিজের সঙ্গে ঘুমাতে বলেন৷ এ সময় সাফিয়া পরে আসবেন বলে জানান৷ এ কথা শুনে সাফিয়াকে চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে যান মহিত৷ একপর্যায়ে তাঁকে পিটিয়ে হত্যা করেন৷