স্ত্রী ও সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাংশা গ্রামে স্ত্রী ও তিন মাস বয়সী কন্যাসন্তান হত্যার অভিযোগে খোকন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল মহানগর পুলিশের একটি দল গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, গত ১৮ সেপ্টেম্বর বাবুগঞ্জ এলাকায় স্ত্রী ও কন্যা হত্যার ঘটনার পরপরই পুলিশ খোকনকে গ্রেপ্তারে অভিযানে নামে।