স্ত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামী তাঁর স্ত্রীকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবার ও থানার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার রাত আটটার দিকে পারিবারিক কলহের জের ধরে পৌর এলাকার পশ্চিম শিববাড়ি ঠগপাড়া গ্রামের আবদুর রহমান তাঁর স্ত্রী মর্জিনা বেগমকে (৫০) লাঠি দিয়ে মারধর করলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় নিহতের ছেলে মনজুরুল ইসলাম বাদী হয়ে বাবার নামে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি