স্ত্রী-ছেলেসহ জামিন পেলেন মোরশেদ খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির নেতা মোরশেদ খান, তাঁর স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খান। ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান আজ বুধবার বিকেলে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর অবৈধভাবে ৩৯৫ মার্কিন ডলার লেনদেনের অভিযোগে মোরশেদ খান, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মনিরুজ্জামান। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
আজ বিকেল সাড়ে তিনটার দিকে স্ত্রী-ছেলেসহ মোরশেদ খান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। তাঁদের উপস্থিতিতে শুনানি শেষে আদালত তিনজনের জামিন মঞ্জুর করেন।
এই আদেশের বিরুদ্ধে দুদক উচ্চ আদালতে যাবে কি না, জানতে চাইলে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, ‘আদেশ দেখে ব্যবস্থা নেওয়া হবে।’