স্ত্রী দুদিন এবং ‘ভাড়াটে খুনি’ চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী শিল্পপতি মোশারফ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া নিহত ব্যক্তির স্ত্রী রেশমা আক্তারের (২৪) দুই দিন এবং ভাড়াটে খুনি হিসেবে গ্রেপ্তার বগা ফারুকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রবিউল আলম এ আদেশ দেন। পুলিশ দুজনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল।১০ আগস্ট মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোর্টগাঁও বাসস্ট্যান্ডে ভাড়াটে খুনিদের গুলিতে নিহত হন ইতালিপ্রবাসী ব্যবসায়ী মোশারফ হোসেন (৪০)। মামলার বাদী নিহত মোশারফ হোসেনের মা থানায় মামলার পাশাপাশি আদালতে আরেকটি এজাহার দাখিল করেছেন।