প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গতকাল শুক্রবার সকালে শিউলি আক্তার (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গুরুতর আহত হন তাঁর স্বামী খোরশেদ আলম (৪০)। তাঁদের বাড়ি সদর উপজেলার রৌহাদহ গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিউলি ও খোরশেদ কেনাকাটা করার জন্য সকালে মোটরসাইকেলে করে মানিকগঞ্জ শহরে আসেন। সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে মোটরসাইকেলটি থামানোর পরপরই তাঁদের চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই শিউলি মারা যান। গুরুতর আহত খোরশেদকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।