স্ত্রী ফাতেমী তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গ্রিন রোডে একটি বেসরকারি সংস্থার পরিচালক আবুল কাশেম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া স্ত্রী ফাতেমী গাউসুল আজমকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মামলার অপর আসামি সালাউদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁকে শিগগিরই গ্রেপ্তার করা হবে।গত বৃহস্পতিবার সকালে গ্রিন রোডের ভাড়া ফ্ল্যাটের শোয়ার ঘর থেকে পুলিশ আবুল কাশেমের লাশ উদ্ধার করে। লাশের গলায় আঘাতের চিহ্ন ছিল। এতে পুলিশ ধারণা করছে, কাশেমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত অভিযোগে পুলিশ বাসা থেকে কাশেমের স্ত্রী ফাতেমীকে গ্রেপ্তার করে। পরে কাশেমের ভাতিজা নুরুজ্জামান বাদী হয়ে ফাতেমী ও তাঁদের (কাশেম ও ফাতেমী) সন্তানের সাবেক শিক্ষক সালাউদ্দিনসহ অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে কলাবাগান থানায় হত্যা মামলা করেন।