স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে ফাঁসির রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক রেজাউল ইসলাম এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জিল্লুর রহমান রংপুরের পীরগাছা থানার সালমারা মুকসুদ খাঁ গ্রামের খোরশেদ ওরফে সালাম মুন্সীর ছেলে। রায় ঘোষণার আগে তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ে বলা হয়, আসামি মো. জিল্লুর রহমান তাঁর স্ত্রী গোলাপী বেগম ও শিশুকন্যা ঋতুকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছেন। ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিংয়ে শাহজাহান বাচ্চুর বস্তিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন সন্ধ্যায় জিল্লুর মামলার বাদী তাঁর শ্বশুরকে ফোন করে জানান তিনি স্ত্রী গোলাপী এবং মেয়ে ঋতুকে জবাই করে হত্যা করেছেন। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি শওকত আলম সাংবাদিকদের জানান, এ মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। আসামি জিল্লুর রহমান হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।