স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
কুড়িগ্রামে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ গোলাম মোর্শেদ গতকাল রোববার এ রায় দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামের হাছেন আলীর ছেলে আবদুল মালেকের (২৪) সঙ্গে পাশের অনন্তপুর গ্রামের মকবুল হোসেনের মেয়ে শিউলী বেগমের বিয়ের পর থেকেই তাঁর ওপর নির্যাতন করেন শ্বশুরবাড়ির লোকজন। ২০০৬ সালের ১৫ এপ্রিল ননদের সঙ্গে ঝগড়ার সূত্র ধরে শিউলীকে তাঁর স্বামী বেধড়ক পেটান। এতে ওই গৃহবধূর মৃত্যু হয়।
ওই দিনই শিউলীর ভাই সহিদার রহমান ফুলবাড়ী থানায় মালেককে মূল আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি আত্মগোপন করেন।