স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী হত্যার দায়ে স্বামী মহিত শেখকে (৪৭) মৃত্যুদণ্ড দিয়েছেন বাগেরহাটের একটি আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান এ আদেশ দেন।
মহিত শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার চরকাঠি গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের পর থেকে আসামি মহিত পলাতক।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) শেখ মোহম্মদ আলী জানান, ২০০৬ সালের ১৩ অক্টোবর মহিত তাঁর স্ত্রী সাফিয়া বেগমকে (৩০) হত্যা করে পালিয়ে যান। পরদিন সাফিয়ার ভাই শহীদ শেখ বাদী হয়ে কচুয়া থানায় মহিতকে আসামি করে হত্যা মামলা করেন। ২০০৭ সালের ২৪ অক্টোবর মহিতের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচারক ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন ওজিয়ার রহমান পিকলু।