স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আম্বিয়া খাতুন (২৮) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী মহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার ভোরে পৌর এলাকার প্রাণনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।গৃহবধূর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাণনাথপুর গ্রামের শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন মহির উদ্দিন। বেশ কিছুদিন ধরে শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে মহির উদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রী আম্বিয়া খাতুনের দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে কথা-কাটাকাটির একপর্যায়ে মহির উদ্দিন তাঁর স্ত্রীকে গলায় রশি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর শাশুড়ি রোকেয়া বাধা দিলে মহির তাঁকেও ছুরিকাঘাত করেন। একপর্যায়ে প্রতিবেশীরা এসে মহিরকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং মহিরকে গ্রেপ্তার করে।