স্ত্রী হত্যার ঘটনায় স্বামীর স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে পোশাকশ্রমিক গোলাপী বেগমকে (১৯) ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন স্বামী আহসান হাবিব (২২)। গতকাল শুক্রবার সৈয়দপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এ জবানবন্দি দেন তিনি।
নীলফামারী সদর উপজেলার ১৪ নম্বর চাপড়া সরমঞ্জানী ইউনিয়নের পূর্ব চাপড়া ক্যাশিয়ারেরটারীর নূর ইসলামের ছেলে আহসানের সঙ্গে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরী হরিণমারী গ্রামের চান মিয়ার মেয়ে গোলাপীর বিয়ে হয়। শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তেলিপাড়া-সংলগ্ন তিস্তা শাখা ক্যানেল এলাকায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর লাশ ক্যানেলে ফেলে দেন আহসান। পরে ঘটনা ভিন্ন খাতে নিতে দুর্বৃত্তরা গোলাপীকে হত্যা করেছে বলে নাটক সাজান আহসান।