স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আসাদুজ্জামান গতকাল বুধবার দুপুরে এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামির নাম বিপ্লব হোসেন (২৮)। তিনি কুমারখালী উপজেলার খোর্দ্দা তারাপুর গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০১১ সালে খোকসা উপজেলার সিরাজপুর (কমলাপুর) গ্রামের মনিরা খাতুনের (১৯) সঙ্গে বিপ্লবের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে বিপ্লব মোটা অঙ্কের টাকা যৌতুকের জন্য মনিরার ওপর শারীরিক নির্যাতন চালান।
২০১২ সালের ২০ মার্চ রাতে যৌতুকের টাকা না পেয়ে মনিরাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন বিপ্লব।