স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় স্ত্রী হত্যার দায়ে আবদুল কাদের (৩৫) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম হাসান ইমাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে ২০১৩ সালের ১১ জানুয়ারি কাদের তাঁর স্ত্রী আল্পনা খাতুনকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন। এ ঘটনায় আল্পনার বাবা মামলা করেন।