স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় গৃহবধূ শিল্পী আক্তারকে (৩৬) রামদা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আবদুস ছালামকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ আজ মঙ্গলবার তাঁকে এই দণ্ড দেন।

আবদুস ছালামের বাড়ি দুর্গাপুর উপজেলার দুবরাজপুর গ্রামে।

মামলার সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জের ধরে ২০০৭ সালের ১২ অক্টোবর বেলা আড়াইটার দিকে দণ্ডিত আবদুস ছালাম ঘরে থাকা রামদা দিয়ে স্ত্রী শিল্পী আক্তারকে আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁদের দুই সন্তান রয়েছে।
এ ঘটনায় ওই দিনই নিহত শিল্পীর বড় ভাই শহর আলী বাদী হয়ে দুর্গাপুর থানায় আবদুস ছালামকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। রায় ঘোষণার সময় দণ্ডিত আবদুস ছালাম আদালতে উপস্থিত ছিলেন।