প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিলেন আদালত। গতকাল সোমবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামির উপস্থিতিতেই এই রায় দেন। মামলার এজাহার সূত্র জানায়, ঘিওর উপজেলার ঠাটাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম (২৫) পারিবারিক কলহের জের ধরে ২০০৭ সালের ৪ এপ্রিল তাঁর স্ত্রী শিউলী বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় স্থানীয় গ্রামপুলিশ শচীন্দ্র নাথ কীর্তনিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ৭ ডিসেম্বর পুলিশ শফিকুলকে গ্রেপ্তার করে।